ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

ভোট চোরদের নেতাদের পাঞ্জাবি ছিঁড়ে বেঁধে রাখার হুঁশিয়ারি হাসনাত আব্দুল্লাহর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৪৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ ভোট জালিয়াতি ও কেন্দ্র দখলের অপচেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, যারা ভোট চুরির পরিকল্পনা করছেন তারা সাবধান হয়ে যান। এবার সাধারণ মানুষ ও জুলাই আন্দোলনের বিপ্লবীরাই ভোট চুরি প্রতিহত করবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর ঘোষাইবাড়ি মাঠে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ভোটের দিন ফজরের নামাজ পড়েই আপনারা কেন্দ্র পাহারায় নেমে পড়বেন। যদি কেউ কেন্দ্র দখল করতে আসে, তবে তাদের নেতাদের পাঞ্জাবি ছিঁড়ে এবং কর্মীদের বেঁধে পুলিশের হাতে সোপর্দ করবেন।

জুলাই বিপ্লবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের পর বাংলাদেশে ভোট চুরির রাজনীতি শেষ হয়ে গেছে। যারা এখনো কেন্দ্র দখলের দুঃস্বপ্ন দেখছেন, তাদের পরিণতিও শেখ হাসিনার মতোই হবে। তিনি আরও যোগ করেন, জুলাই আন্দোলনে যে মায়েরা রাজপথে দাঁড়িয়ে আমাদের পানি খাইয়েছেন এবং সাহস জুগিয়েছেন, এবার তারাই ভোট চুরি ঠেকাতে মাঠে থাকবেন।

সংবিধানে ‘বিসমিল্লাহ’ থাকা না থাকা নিয়ে চলা অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, একটি বিশেষ পক্ষ গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না বলে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। কিন্তু এই শর্তের কোথাও এমন কোনো কথা উল্লেখ নেই। তিনি ভোটারদের আগামী নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি দেশের ভবিষ্যৎ পুনর্গঠনে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানান।

সুবিল ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে আরও বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ এবং দেবিদ্বার উপজেলা আমির অধ্যাপক মো. শহীদুল ইসলাম। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি জামসেদ হোসেন, মাওলানা মো. মোফাজ্জল হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. শরীফুল ইসলাম সরকার এবং উপজেলা এনসিপির সার্চ কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ঈসমাঈল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারী কেবল ঘর নয়, দেশকেও নেতৃত্ব দিতে সক্ষম: পর্যটনমন্ত্রী

ভোট চোরদের নেতাদের পাঞ্জাবি ছিঁড়ে বেঁধে রাখার হুঁশিয়ারি হাসনাত আব্দুল্লাহর

আপডেট সময় : ১২:৪৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬