ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

লক্ষ্মীপুরে বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ হারাল স্কুলছাত্রী, আহত চালক ঢাকায়

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:২৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কে বেপরোয়া গতির একটি ডাম্পট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছে আফরিন (১০) নামের এক স্কুলছাত্রী। মঙ্গলবার সকালে জেলা এলজিইডি কার্যালয়ের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আফরিন লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিণ মজুপুর এলাকার আক্তার পাটোয়ারীর মেয়ে এবং শহরের কাকলী শিশু অঙ্গন স্কুলের শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে নোয়াখালী থেকে আসা একটি দ্রুতগামী ডাম্পট্রাক পেছন দিক থেকে একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ভেতরে থাকা আফরিন গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এই দুর্ঘটনায় অটোরিকশাচালক রাজুও গুরুতর আহত হয়েছেন। সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম জানান, নিহত ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি জব্দ করতে সক্ষম হলেও চালক পালিয়ে গেছেন। পলাতক চালককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারী কেবল ঘর নয়, দেশকেও নেতৃত্ব দিতে সক্ষম: পর্যটনমন্ত্রী

লক্ষ্মীপুরে বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ হারাল স্কুলছাত্রী, আহত চালক ঢাকায়

আপডেট সময় : ১২:২৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬