ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

এনসিপির হবিগঞ্জ জেলা কমিটির পদ ছাড়লেন পলাশ মাহমুদ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:২১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হবিগঞ্জ জেলা কমিটির গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়িয়েছেন পলাশ মাহমুদ। তিনি জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব পদে দায়িত্বরত ছিলেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর ইমেইল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে তিনি তার লিখিত পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে পলাশ মাহমুদ উল্লেখ করেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, ব্যক্তিগত বাস্তবতা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে, বর্তমান সাংগঠনিক কাঠামোর ভেতরে থেকে দায়িত্ব পালন চালিয়ে যাওয়া এই মুহূর্তে তার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই কোনো ধরনের বিভ্রান্তি বা অভ্যন্তরীণ দ্বন্দ্ব সৃষ্টি না করে দলের বৃহত্তর স্বার্থে তিনি স্বেচ্ছায় পদত্যাগের পথ বেছে নিয়েছেন।

তিনি আরও স্পষ্ট করেন যে, তার এই সিদ্ধান্ত দলের নীতি বা নেতৃত্বের প্রতি কোনো অনাস্থা কিংবা অসম্মানের বহিঃপ্রকাশ নয়। বরং রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে এবং দলের প্রতি দায়বদ্ধ থেকেই তিনি অব্যাহতি চেয়েছেন। কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তিনি দ্রুত তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানান।

দলীয় পদ ছাড়লেও ভবিষ্যতে দেশের গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনস্বার্থ সংশ্লিষ্ট যেকোনো ইতিবাচক উদ্যোগে ব্যক্তিগত অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন পলাশ মাহমুদ।

জানা গেছে, পদত্যাগপত্রের অনুলিপি দলের জেলা আহ্বায়ক, জেলা সদস্যসচিব, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের কাছেও পাঠানো হয়েছে।

পদত্যাগের বিষয়ে পলাশ মাহমুদ জানান, উদ্ভূত পরিস্থিতিতে বর্তমান কাঠামোর অধীনে কাজ করা তার জন্য সমীচীন মনে না হওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। মূলত ব্যক্তিগত ও রাজনৈতিক বাস্তবতার নিরিখেই তিনি দলীয় পদ থেকে বিদায় নিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারী কেবল ঘর নয়, দেশকেও নেতৃত্ব দিতে সক্ষম: পর্যটনমন্ত্রী

এনসিপির হবিগঞ্জ জেলা কমিটির পদ ছাড়লেন পলাশ মাহমুদ

আপডেট সময় : ১২:২১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬