ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

আশি পেরিয়েও অভিনয়ে উজ্জ্বল দিলারা জামান: কর্মজীবনের অফুরন্ত প্রাণশক্তি

বাংলাদেশের শিল্পাঙ্গনের এক জীবন্ত কিংবদন্তি, একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামান। আশি বছরেরও বেশি বয়স পেরিয়েও তিনি এখনো অভিনয়ে সরব, কর্মজীবনের অফুরন্ত প্রাণশক্তি নিয়ে এগিয়ে চলেছেন। তার অনবদ্য শিল্পযাত্রা যেন বয়সকে হার মানিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে নিয়মিত শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি। কখনো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, কখনো সামাজিক আয়োজনে, আবার কখনো রিয়েলিটি শোতে বিচারকের আসনে দেখা যায় তাকে। প্রতি মাসেই এমন ব্যস্ততা যেন তার নিত্যদিনের সঙ্গী। দীর্ঘ অভিনয় জীবনে তিনি বহুবার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন এবং অসংখ্য সংগঠন থেকে পেয়েছেন আজীবন সম্মাননা।

সম্প্রতি গত ৯ জানুয়ারি ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক সিলভার জুবিলি অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে তাকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়। এই প্রসঙ্গে দিলারা জামান বলেন, ‘এমন বহু অনুষ্ঠানেই আমি আজীবন সম্মাননা পেয়েছি। আবার সময়ের অভাবে অনেক অনুষ্ঠানেই উপস্থিত হতে পারিনি। তবে যেখানেই গিয়েছি, সেখানে সর্বোচ্চ সম্মান পেয়েছি। ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক সিলভার জুবিলি অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে আমাকে এই সম্মাননা দেওয়ায় আমি এর মূল উদ্যোক্তা আলমগীর খান আলমকে আন্তরিক ধন্যবাদ জানাই। তার আন্তরিকতা, ব্যবহার ও বিনয় আমাকে মুগ্ধ করেছে। তার জন্য আমার অনেক দোয়া রইলো।’

বর্তমানে দীপ্ত টিভিতে প্রচার চলতি কায়সার আহমেদ পরিচালিত ধারাবাহিক ‘রূপনগর’-এ নিয়মিত অভিনয় করছেন দিলারা জামান। এই ধারাবাহিকে তার অভিনয় বেশ প্রশংসিত হচ্ছে। এছাড়া মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘সম্পর্কের গল্প’ নাটকটি সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে, যেখানে দিলারা জামান কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। নাটকটি দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় মধ্যস্থতায় পাকিস্তান, বৈঠক নিয়ে কাটছে না ধোঁয়াশা

আশি পেরিয়েও অভিনয়ে উজ্জ্বল দিলারা জামান: কর্মজীবনের অফুরন্ত প্রাণশক্তি

আপডেট সময় : ০৯:০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬