ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

নতুন বছরের শুরুতে দশ নাটকে সরব তন্ময় সোহেল

এই প্রজন্মের জনপ্রিয় অভিনেতা তন্ময় সোহেল নতুন বছরের শুরুতেই দর্শকদের জন্য নিয়ে এসেছেন একগুচ্ছ নতুন নাটক। ভিন্ন ঘরানার গল্প ও সাবলীল অভিনয়ের মধ্য দিয়ে অল্প সময়েই দর্শকের মন জয় করা এই শিল্পী এবার একসঙ্গে দশটি নতুন নাটকে অভিনয় করে আলোচনায় এসেছেন। ইউটিউবে এরই মধ্যে তার অভিনীত নাটকগুলো প্রকাশিত হয়েছে এবং দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে।

গত বছরজুড়েই বৈচিত্র্যপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে প্রিয় মুখ হয়ে উঠেছিলেন তন্ময় সোহেল। সেই ধারাবাহিকতায় নতুন বছরের শুরুতেই তার অভিনীত দশটি নতুন নাটক প্রকাশিত হয়েছে। নাটকগুলো হলো: সকাল আহমেদ পরিচালিত ‘সহজ সরল জামাই’, মহিন খানের ‘অলস পরিবার’, বর্ণনাথের ‘তোতলা জামাই বয়রা পরিবার’ ও ‘শ্বশুরবাড়ি বড় আপন’, আলমগীর খন্দকার দুলালের ‘বউ আমাদের লন্ডনী’, শাকিলা ইয়াসমিনের ‘বদনাম’, ফজলুল হকের ‘অশিক্ষিত ছেলে’, আদিত্য জনির ‘শহরের মেয়ে গ্রামের বধূ’, উজানভাটি টিমের ‘অভাগী নারীর সংসার-২’ এবং মামুন আর রশীদের ‘সংসারের মায়া’।

এই নাটকগুলোতে তন্ময় সোহেলের সহশিল্পী হিসেবে দেখা গেছে মিম চৌধুরী, মিহি, মুনমুন, স্পর্শিয়া মিমসহ আরও অনেককে। প্রকাশিত নাটকগুলোর পরিচালক মহিন খান, আদিত্য জনি, বর্ণনাথ ও ফজলুল হকও নিজেদের নির্মাণশৈলী দিয়ে বেশ প্রশংসিত হচ্ছেন।

প্রকাশিত এই দশটি নাটকের জন্য শুরু থেকেই দারুণ সাড়া পাচ্ছেন তন্ময় সোহেল। নিজের অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, “নতুন বছরের শুরুটা আমার জন্য দারুণ ব্যস্ততার মধ্য দিয়ে শুরু হয়েছে। একদিকে যেমন শুটিং লোকেশনে কাজ চলছে, অন্যদিকে একের পর এক নতুন নাটক প্রকাশিত হচ্ছে। প্রতিটি নাটকের জন্যই দর্শকদের কাছ থেকে অভাবনীয় সাড়া পাচ্ছি। প্রতিদিনই নাটকের ভিউ বেড়েই চলেছে।”

তিনি আরও যোগ করেন, “প্রতিটি নাটকে আমি অনেক পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে অভিনয় করেছি। ‘সহজ সরল জামাই’ থেকে শুরু করে ‘অলস পরিবার’ কিংবা ‘অশিক্ষিত ছেলে’— প্রতিটি নাটকের গল্প, চরিত্র এবং উপস্থাপন সম্পূর্ণ ভিন্ন। আর এ কারণেই দর্শক প্রতিটি নাটক আলাদাভাবে উপভোগ করছেন। আমার উপর আস্থা রাখার জন্য সকল নির্মাতার প্রতি আমি কৃতজ্ঞ। ভবিষ্যতেও আমার সর্বোচ্চটুকু দিয়ে অভিনয় করে যাওয়ার চেষ্টা থাকবে। আমার সকল সহশিল্পীর প্রতিও রইলো অনেক শুভ কামনা।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় মধ্যস্থতায় পাকিস্তান, বৈঠক নিয়ে কাটছে না ধোঁয়াশা

নতুন বছরের শুরুতে দশ নাটকে সরব তন্ময় সোহেল

আপডেট সময় : ০৮:১৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬