ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

কারাফটকে শেষ দেখা: প্যারোল না পাওয়ায় সমালোচনার মুখে কর্তৃপক্ষ

বাগেরহাটের এক ছাত্রলীগ নেতার স্ত্রী ও নয় মাসের সন্তানের মৃত্যুর পর তাদের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি না পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কারাফটকে প্রিয়জনদের শেষবারের মতো দেখার সুযোগ পেলেও, জানাজায় অংশগ্রহণের অনুমতি না পাওয়ায় এই ঘটনাকে অমানবিক বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনরা।

জানা যায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী সুবর্ণা স্বর্ণালী এবং তাদের নয় মাসের সন্তানের লাশ শনিবার সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। সেখানে কারাবন্দি সাদ্দামকে তাদের শেষবারের মতো স্পর্শ করার সুযোগ দেওয়া হয়। তবে, প্যারোলে মুক্তির ব্যবস্থা না থাকায় তিনি স্ত্রী ও সন্তানের জানাজায় অংশ নিতে পারেননি। এই বিষয়টি নিয়ে জনমনে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

নির্মাতা ও ‘জুলাই যোদ্ধা’ আশফাক নিপুণ এ প্রসঙ্গে ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, “এমনকি শত্রুর বেলায়ও আমি চাইব না সে তার মৃত স্ত্রী আর দুধের শিশুর জানাজা পড়তে না পারুক। ছাত্রলীগ নেতা সাদ্দামকে ঐটুকু সময়ের জন্য প্যারোলে মুক্তির ব্যবস্থা না করে স্ত্রী, শিশুর জানাজা বঞ্চিত করা অমানবিক।” নিপুণের এই মন্তব্যে অনেকেই সহমত পোষণ করেছেন এবং কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে মানবিকতার পরিপন্থী বলে উল্লেখ করেছেন। পোস্টটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় এবং পরে নির্মাতা পোস্টটির কমেন্ট সীমিত করে দেন।

উল্লেখ্য, জুয়েল হাসান সাদ্দাম ‘চব্বিশের জুলাই-আগাস্ট আন্দোলন’ সম্পর্কিত একটি মামলায় গ্রেপ্তার হয়ে জেলা কারাগারে রয়েছেন। অন্যদিকে, তার স্ত্রী ও সন্তানের লাশ গত শুক্রবার বাগেরহাট সদরের কাড়াপাড়া ইউনিয়নের সাবেকডাঙা গ্রাম থেকে উদ্ধার করা হয়। স্ত্রী-সন্তানের মৃত্যুর খবর কারাগারে পৌঁছালেও, সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি। পরবর্তীতে তাদের লাশ কারাফটকে নিয়ে আসা হয়, যেখানে তিনি শেষবারের মতো তাদের দেখতে পান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় মধ্যস্থতায় পাকিস্তান, বৈঠক নিয়ে কাটছে না ধোঁয়াশা

কারাফটকে শেষ দেখা: প্যারোল না পাওয়ায় সমালোচনার মুখে কর্তৃপক্ষ

আপডেট সময় : ১১:০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬