ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

হিমাঙ্কের নিচে নেপালে ‘ও জান’-এর শুটিং, মুক্তির অপেক্ষায় সুনেরাহর মিউজিক্যাল ফিল্ম

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল সম্প্রতি নেপালের তীব্র শীত ও তুষারাবৃত পরিবেশে একটি মিউজিক্যাল ফিল্মের শুটিং সম্পন্ন করেছেন। ‘ও জান’ শিরোনামের এই মিউজিক্যাল ফিল্মে তিনি প্রথমবারের মতো মডেল অভিনেতা ফররুখ আহমেদ রেহানের সঙ্গে জুটি বেঁধেছেন। আগামী ৩০ জানুয়ারি গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে এটি মুক্তি পেতে যাচ্ছে।

জানা গেছে, ব্যক্তিগত ভ্রমণ নয়, বরং পেশাদার কাজের অংশ হিসেবেই সুনেরাহ নেপালের বিখ্যাত জমসম এলাকায় গিয়েছিলেন। কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত এই অঞ্চলে মাইনাস ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে চলেছে ‘ও জান’ এর চিত্রধারণের কাজ।

এই গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল, কণ্ঠ দিয়েছেন কোনাল ও নিলয়। এর সুর যৌথভাবে করেছেন ঢাকার আভরাল সাহির এবং কলকাতার লিংকন। সংগীতায়োজনে রয়েছেন আভরাল সাহির। মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু।

নেপাল থেকে শুটিং শেষে দেশে ফিরে নিজের অভিজ্ঞতা ব্যক্ত করেছেন সুনেরাহ বিনতে কামাল। তিনি বলেন, “হিমালয়কন্যা নেপাল এমনিতেই অসাধারণ সুন্দর, আর জমসম শহরটি যেন এক ভিন্ন মাত্রার সৌন্দর্যের নাম। প্রতিটি দৃশ্য শিল্পীর হাতে আঁকা ছবির মতো মনে হয়। তবে এই সৌন্দর্যের মাঝেই ছিল কঠিন বাস্তবতা; মাইনাস ৮ ডিগ্রিতে শুটিং করা মোটেও সহজ ছিল না। তবুও এমন একটি পরিবেশে কাজ করার অভিজ্ঞতা সারাজীবন মনে রাখার মতো। আমার বিশ্বাস, দর্শক শুধু গানটিই নয়, এর দৃশ্যপট দেখে স্থানটির প্রেমেও পড়ে যাবেন, যা তাদের একটি বৃহৎ ক্যানভাসের গানের অভিজ্ঞতা দেবে।”

নতুন বছরকে ‘ও জান’ দিয়ে বরণ করে নেওয়ার পরিকল্পনা থাকলেও সার্বিক পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। তবে জানুয়ারির শেষ দিকে এসে দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে মিউজিক্যাল ফিল্মটি প্রকাশ পেতে যাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় মধ্যস্থতায় পাকিস্তান, বৈঠক নিয়ে কাটছে না ধোঁয়াশা

হিমাঙ্কের নিচে নেপালে ‘ও জান’-এর শুটিং, মুক্তির অপেক্ষায় সুনেরাহর মিউজিক্যাল ফিল্ম

আপডেট সময় : ০৮:১২:০১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬