ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

রমজানে ছুটি বহাল ও সাপ্তাহিক ছুটি বাদ: শিক্ষকদের নতুন দাবিতে তোলপাড়

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৪৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের বার্ষিক ছুটির তালিকা পুনর্বিবেচনার দাবি উঠেছে। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে, যেখানে রমজান মাসে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ছুটি অব্যাহত রাখা এবং সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) বার্ষিক ছুটির হিসাব থেকে বাদ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

জোটের সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী স্বাক্ষরিত আবেদনে উল্লেখ করা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের বার্ষিক ছুটির তালিকায় রমজান মাস জুড়ে প্রায় ১৫ দিন মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যা আগামী ৫ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে। জোটের নেতৃবৃন্দ বলছেন, রোজা রেখে শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষে শ্রেণিকক্ষে পাঠদান ও গ্রহণ করা অত্যন্ত কষ্টসাধ্য। দীর্ঘ সময় রোজা রাখার পর তারাবিহ নামাজ আদায় শিক্ষক-শিক্ষার্থীদের জন্য শারীরিক ও মানসিক ক্লান্তির কারণ হবে। এই অবস্থায়, রমজানের পবিত্রতা রক্ষা এবং শিক্ষক-শিক্ষার্থীদের এই অসুবিধা লাঘবের জন্য পূর্বের ন্যায় পুরো রমজান মাস জুড়ে ছুটি বহাল রাখা প্রয়োজন।

আবেদনে আরও বলা হয়েছে, ২০২৬ সালের বার্ষিক ছুটির তালিকায় মোট আটটি সাপ্তাহিক ছুটি, যা শুক্র ও শনিবার পড়েছে, সেগুলোকে সাধারণ ছুটির অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে মার্চ মাসের ১৩, ১৪, ২০ ও ২১ তারিখ, মে মাসের ২৯ ও ৩০ তারিখ এবং ডিসেম্বর মাসের ২৫ ও ২৬ তারিখ। সাপ্তাহিক ছুটির দিনগুলোকে বার্ষিক ছুটির তালিকায় গণনা করা অযৌক্তিক বলে দাবি করেছেন তারা।

এমতাবস্থায়, রমজান মাসের ছুটি পূর্বের ন্যায় বহাল রাখা এবং সাপ্তাহিক ছুটির দিনগুলোকে বার্ষিক ছুটির হিসাব থেকে বাদ দিয়ে নতুনভাবে ছুটির তালিকা সমন্বয় করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে ইসরাইলি বাহিনীর বিমান হামলা: স্কুলছাত্রীসহ ৫ জনের মৃত্যু

রমজানে ছুটি বহাল ও সাপ্তাহিক ছুটি বাদ: শিক্ষকদের নতুন দাবিতে তোলপাড়

আপডেট সময় : ০৭:৪৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬