ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠন অধ্যাদেশ অনুমোদন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৫০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকার সাতটি সরকারি কলেজকে একীভূত করে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশটি অবশেষে উপদেষ্টা পরিষদে অনুমোদন লাভ করেছে। এই অনুমোদন শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবিকে বাস্তবায়নের পথে এক ধাপ এগিয়ে নিয়ে গেল।

বৃহস্পতিবার দুপুরে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) টেলিফোনে শিক্ষার্থীদের এই শুভ সংবাদ প্রদান করেন। এই ঘোষণার পর পরই আন্দোলনরত শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়ে। দুপুর ২টার দিকে ঢাকা কলেজের সামনে অবস্থানরত শিক্ষার্থীরা অধ্যাদেশ অনুমোদনের খবর পেয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে শুরু করে।

এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ফলে সরকারি কলেজগুলোর শিক্ষার মান উন্নীত হবে এবং শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুটবল বিশ্বকাপের লড়াই শুরু আজ, চোখ এখন ৪৮ দেশের মহাযুদ্ধে

সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠন অধ্যাদেশ অনুমোদন

আপডেট সময় : ০৩:৫০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬