রাজধানীর ব্যস্ত সায়েন্সল্যাব এলাকায় হঠাৎ করেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি, যা ঘিরে পুরো এলাকায় আতঙ্ক তৈরি হয়।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ধাওয়া পাল্টা ধাওয়া ও মারামারিতে জড়িয়ে পড়েন। এ সময় সড়কের বিভিন্ন স্থানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।
রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ এবং ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা। সংঘর্ষের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রিপোর্টারের নাম 

























