ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

শিক্ষক হেনস্তার প্রতিবাদে সিলেটে মানববন্ধন, বিচার দাবি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:০০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ওপর হামলার ঘটনা এবং বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা চেয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয়তাবাদী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের দ্বারা শিক্ষকদের হেনস্তার ঘটনা কোনোভাবেই কাম্য নয়। এই ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। একই সঙ্গে, অতীতের কিছু বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা এবং প্রকৃত অপরাধীদের প্রচলিত আইন অনুযায়ী বিচারের আওতায় আনার আহ্বান জানান।

প্রফেসর ড. মো. এমদাদুল হকের সভাপতিত্বে এবং প্রফেসর ড. শাহানা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শিক্ষক সাদাদলের সভাপতি প্রফেসর ড. কাজী মেহেতাজুল ইসলাম। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোতে মব সৃষ্টির মাধ্যমে শিক্ষকদের যারা হেনস্তা করেছে তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে প্রকৃত দোষীদের প্রচলিত দেশের আইন ও বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী বিচারের দাবি জানান তিনি।”

মানববন্ধনের আহ্বায়ক প্রফেসর ডা. মো: এমদাদুল হক এই ধরনের মব সন্ত্রাসকে বিশ্ববিদ্যালয়ের পরিবেশের জন্য ক্ষতিকর উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শিক্ষক সাদা দলের সদস্য প্রফেসর ডা. মো: ছিদ্দিকুল ইসলাম, সাদা দলের সহ-সভাপতি প্রফেসর ড. মোজাম্মেল হক, জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ। এছাড়াও, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সানাউল হোসেন সনি, যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানী ও জাহিদ হোসেন ফাহাদ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র প্রতিনিধিরা সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উপসাগরীয় দেশগুলোকে ইরানের কড়া বার্তা: আত্মরক্ষায় তেহরান প্রস্তুত, ভূখণ্ড ব্যবহারের সুযোগ না দেওয়ার হুঁশিয়ারি

শিক্ষক হেনস্তার প্রতিবাদে সিলেটে মানববন্ধন, বিচার দাবি

আপডেট সময় : ০১:০০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬