ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে প্রভাষক নিয়োগে একাধিক বিতর্কিত প্রার্থী ও আওয়ামী দোসর নিয়োগের তোড়জোড় শুরু হয়েছে। প্যারাসাইটোলজি, ফিশারিজ এবং ওয়াইল্ডলাইফ শাখায় একজন করে মোট তিনজন প্রভাষক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। এ তিন পদে নিয়োগের জন্য গত বছরের ২৭ নভেম্বর ঢাবির প্রাণিবিদ্যা বিভাগে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সূত্র জানায়, এরই মধ্যে প্রার্থী সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের পরবর্তী মিটিংয়ে নিয়োগ চূড়ান্ত হবে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্যারাসাইটোলজি শাখায় জান্নাতুন নাহার ঝিনুকে নিয়োগে সুপারিশ করা হয়েছে। ঝিনুর ভাই আমিনুল হক পলাশ ছিলেন বুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি। দলীয় প্রভাব খাটিয়ে তিনি নিয়োগ পান ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের (এনএসআই) উপপরিচালক পদে।
গোয়েন্দা বিভাগের তথ্যানুযায়ী, ২০২৩ সালের মাঝামাঝি সময় তাকে কলকাতা দূতাবাসে পাঠানো হয়। এনএসআইয়ের উপপরিচালক হিসেবে কলকাতা দূতাবাসে কনস্যুলার অ্যাটাচে (দ্বিতীয় সচিব) ছিলেন পলাশ। ২০২৪ সালের নভেম্বরে তিনি কলকাতা মিশন থেকে গুরুত্বপূর্ণ নথি নিয়ে পালিয়ে যান।
রিপোর্টারের নাম 

























