শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের সুস্পষ্ট নিশ্চয়তা না পেলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার রাতে প্রশাসনের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে শিক্ষার্থীরা এই আল্টিমেটাম দেন।
সোমবার রাত আটটার দিকে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা ঘোষণা দেন, রাত নয়টার মধ্যে শাকসু নির্বাচন আয়োজনের বিষয়ে প্রশাসন থেকে কোনো সুনির্দিষ্ট ঘোষণা না এলে কর্তৃপক্ষকে পদত্যাগ করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন তারা। শিক্ষার্থীদের এই ঘোষণা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
রিপোর্টারের নাম 














