ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহতের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে অভিবাসন কর্মকর্তার গুলিতে এক নারী নিহতের ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার বিক্ষোভে রাস্তায় নামে হাজার হাজার মানুষ। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই/আইস) বিলুপ্ত করার দাবি জানান বিক্ষোভকারীরা। খবর সিএনএনের।

মিনিয়াপোলিসে বিক্ষোভে যোগ দেওয়া দুই সন্তানের জননী মেগান মুর বলেন, ‘আমরা সবাই এখন আতঙ্কের মধ্যে বাস করছি।’

বিজ্ঞাপন

শুক্রবার রাতে মিনিয়াপোলিসের একটি হোটেলের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করেন প্রায় এক হাজার মানুষ। বিক্ষোভকারীরা পুলিশ কর্মকর্তাদের দিকে বরফ ও পাথর ছুড়ে মারেন। এতে এক পুলিশ কর্মকর্তা সামান্য আহত হন। আটক হন কয়েকজন বিক্ষোভকারী, তবে পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭৮; স্বাস্থ্য অধিদপ্তরের উদ্বেগ

অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহতের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ

আপডেট সময় : ০৫:৫৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬