নবগঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মোতাহার হোসেন ময়মনসিংহ শহরের সি কে ঘোষ রোডের বাসিন্দা এবং গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’ এর ধারা ৮(১) অনুযায়ী তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত হিসেবে মোতাহার হোসেনকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তিনি গ্রেড-২ পদমর্যাদায় চুক্তিভিত্তিক এই দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, গত ১২ জানুয়ারি ময়মনসিংহ মহানগর ও এর পার্শ্ববর্তী এলাকার পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে ‘ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ’ গঠন করে প্রজ্ঞাপন জারি করে সরকার। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এই সংস্থাটি মূলত মাস্টারপ্ল্যান বাস্তবায়ন, পরিবেশ রক্ষা, অবকাঠামো উন্নয়ন এবং আধুনিক নাগরিক জীবন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে।
রিপোর্টারের নাম 




















