ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

রংপুরে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা, পাল্টাপাল্টি স্লোগান ও যুক্তি

ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী দল আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের অংশগ্রহণে রংপুরে অনুষ্ঠিত হয়েছে জমকালো আনন্দ শোভাযাত্রা। প্রিয় দলের পতাকা, জার্সি আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে নগরীর বিভিন্ন সড়ক।

শুক্রবার বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল দলের সমর্থকরা একটি আনন্দ শোভাযাত্রা বের করেন। এটি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার ক্যাম্পাসে ফিরে আসে। অন্যদিকে, হারাগাছে ৩৫০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা নিয়ে শোভাযাত্রা বের করেন নীল-সাদা দলের সমর্থকরা। এ সময় দুই দলের সমর্থকরাই বিভিন্ন স্লোগান দেন এবং নিজেদের আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।

আর্জেন্টিনা ফ্যান গ্রুপের আয়োজনে নগরীর টাউনহলে একটি মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়। এই গ্রুপ আগামী ১৫ জুন রংপুরে ২ হাজার ফুট দীর্ঘ পতাকা নিয়ে আরেকটি শোভাযাত্রা বের করার ঘোষণা দিয়েছে।

শোভাযাত্রায় অংশ নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ব্রাজিল সমর্থক আশিকুর রহমান আশিক বলেন, “ফুটবল খেলা যদি শিল্পীর কথাই বলি, তাহলে ব্রাজিলের খেলায় পূর্ণতা পায়। আর্জেন্টিনা হাত দিয়ে গোল দিয়ে কাপ নিয়েছে, তাদের নৈতিকতা নেই।” এর জবাবে আর্জেন্টিনা সমর্থক ইমরান কবির বলেন, “আর্জেন্টিনার খেলার মধ্যে একটা সৌন্দর্য আছে, যেটা ব্রাজিলের নেই। আমাদের আর্জেন্টিনা দলে বিশ্বের এক নম্বর খেলোয়াড় আছে এবং তারা সম্মানের সঙ্গে বিদায় নেয়।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে মিরাজকে রেখেই বাংলাদেশের অপরিবর্তিত দল ঘোষণা

রংপুরে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা, পাল্টাপাল্টি স্লোগান ও যুক্তি

আপডেট সময় : ১০:৫৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬