ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

সন্তানকে মানবিক ও বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, সন্তানকে কেবল ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার অতিরিক্ত তাড়না না দিয়ে তাদের বৈশ্বিক নাগরিক এবং মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার দিকে মনোযোগ দিন। শুক্রবার রাজধানীতে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS) এর আয়োজনে উপজেলাভিত্তিক Startup, Science Project and Innovation Idea Showcasing উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ আয়োজন করে।

উপদেষ্টা অভিভাবকদের উদ্দেশে আরও বলেন, আপনারা সন্তানদের পাশে থাকুন, তাদের আগ্রহকে উৎসাহ দিন এবং ব্যর্থ হলেও পুনরায় চেষ্টা করার অনুপ্রেরণা যোগান। তিনি উল্লেখ করেন, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের জন্য বিএনপি সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, যার মধ্যে সাংস্কৃতিক প্রতিভা বিকাশের জন্য ‘নতুনকুঁড়ি’ এবং খেলাধুলার জন্য ‘নতুনকুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি অন্যতম। সেই ধারাবাহিকতায় এবার শুরু হয়েছে ‘Startup, Science Project and Innovation Idea Showcasing’ প্রতিযোগিতা।

ইসমাইল জবিউল্লাহ বলেন, প্রতিটি শিশুর ভেতর কোনো না কোনো বিশেষ প্রতিভা লুকায়িত আছে। সেই প্রতিভা খুঁজে বের করা এবং বিকাশের সুযোগ করে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার তরুণ প্রজন্মকে দেশের সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখার চিন্তাধারার কথা উল্লেখ করে বলেন, সেই চিন্তা থেকেই বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তরুণদের জন্য নতুন নতুন সুযোগ তৈরির উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছেন।

উপদেষ্টা আরও বলেন, বর্তমান বিশ্বে সফল হতে হলে শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না। নতুন কিছু ভাবতে হবে, প্রযুক্তি ব্যবহার করতে জানতে হবে এবং বাস্তব সমস্যার সমাধান খুঁজে বের করার ক্ষমতা অর্জন করতে হবে। তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষামুখী শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের মধ্যে অনুসন্ধিৎসা ও উদ্যোক্তা মনোভাব গড়ে তুলুন। তারা যেন অন্ধভাবে সবকিছু মেনে নেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে নিজস্ব বিচার-বুদ্ধি, যুক্তি ও বিবেকের আলোকে সিদ্ধান্ত নিতে শেখে, সেই সুযোগ করে দিতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে মিরাজকে রেখেই বাংলাদেশের অপরিবর্তিত দল ঘোষণা

সন্তানকে মানবিক ও বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

আপডেট সময় : ১০:৫৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬