ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

প্রাণিসম্পদ খাতের উন্নয়নে প্রশিক্ষণ ও টিকাদানে জোর দিচ্ছে সরকার

দেশের প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং গবাদিপশুর রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার ঘোষণা দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। টাঙ্গাইলে বিএলআরআই উদ্ভাবিত লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, অনেক খামারির রোগব্যাধি সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় তারা সঠিক চিকিৎসা ব্যবস্থাপনায় সমস্যার সম্মুখীন হন। এ সমস্যা সমাধানে উপজেলা ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের খামারিদের জন্য নিবিড় প্রশিক্ষণের ব্যবস্থা করার নির্দেশ দেন তিনি। এছাড়া প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে বিনামূল্যে ব্ল্যাক বেঙ্গল ছাগল বিতরণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে জানানো হয়, বিদেশ থেকে আমদানিকৃত এলএসডি ভ্যাকসিনের প্রতি ডোজের দাম যেখানে প্রায় ৩০০ টাকা, সেখানে বিএলআরআই উদ্ভাবিত দেশীয় ভ্যাকসিনের খরচ মাত্র ৫০ টাকা। এই সাশ্রয়ী ভ্যাকসিন বর্তমানে মাঠপর্যায়ে বিতরণ করা হচ্ছে। প্রাণিসম্পদ খাতের উন্নয়ন জনগণের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে মিরাজকে রেখেই বাংলাদেশের অপরিবর্তিত দল ঘোষণা

প্রাণিসম্পদ খাতের উন্নয়নে প্রশিক্ষণ ও টিকাদানে জোর দিচ্ছে সরকার

আপডেট সময় : ১০:৫১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬