ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি, বাড়তে পারে বর্ষণের মাত্রা

সপ্তাহজুড়ে চলা ভ্যাপসা গরমের পর অবশেষে রাজধানীতে নেমেছে স্বস্তির বৃষ্টি। মৌসুমি বায়ু সারাদেশে সক্রিয় হওয়ার ফলে শুক্রবার বিকেলে ঢাকার আকাশ কালো করে নামে ভারী বর্ষণ। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিন ঘণ্টায় রাজধানীতে ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তীব্র গরমের কারণে শুক্রবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা বৃষ্টির পর এক ধাক্কায় ১০ ডিগ্রির মতো কমে ২৫.৮ ডিগ্রিতে নেমে আসে। এতে নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪ থেকে ৫ দিন সারাদেশে বৃষ্টিপাতের এই প্রবণতা আরও বাড়তে পারে।

পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে মিরাজকে রেখেই বাংলাদেশের অপরিবর্তিত দল ঘোষণা

ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি, বাড়তে পারে বর্ষণের মাত্রা

আপডেট সময় : ১০:৫১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬