ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

বাঁশখালী আঞ্চলিক মহাসড়কের আধুনিকায়নে একনেকের অনুমোদন, বাড়বে যোগাযোগ ও অর্থনীতি

চট্টগ্রামের বাঁশখালী-আনোয়ারা-চকরিয়া আঞ্চলিক মহাসড়ক প্রায় ১ হাজার ১৮৮ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে প্রশস্ত ও আধুনিকায়নের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এই বৃহৎ প্রকল্পের আওতায় ৫৮.২০ কিলোমিটার দীর্ঘ সড়কটি ৭০ ফুট প্রশস্ত করা হবে, যা দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে কর্ণফুলী টানেলের মাধ্যমে এই অঞ্চলের যোগাযোগ আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে। একই সঙ্গে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের অর্থনৈতিক, বাণিজ্যিক ও পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

প্রকল্পটির অনুমোদন দেওয়ায় বাঁশখালী থেকে নির্বাচিত সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, এটি দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা করবে এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার মতে, দীর্ঘদিনের জনদাবির এই প্রকল্প বাস্তবায়ন বাঁশখালী, আনোয়ারা, পেকুয়া, চকরিয়া ও আশপাশের এলাকার মানুষের যাতায়াত সহজ করবে এবং আঞ্চলিক অর্থনীতিতে গতি সঞ্চার করবে।

প্রকল্পের আওতায় আনোয়ারা থেকে শুরু করে বাঁশখালী হয়ে চকরিয়া (ঈদমনি) পর্যন্ত মূল সড়কের উভয় পাশে ৩৫ ফুট করে মোট ৭০ ফুট জায়গা অধিগ্রহণ করা হবে, যা সড়কটিকে আধুনিক মানে উন্নীত করবে। এই প্রকল্পের নামকরণ করা হয়েছে “আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া (ঈদমনি) আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্প”।

এদিকে, এই দীর্ঘ প্রতীক্ষিত সড়ক উন্নয়ন দাবির বাস্তবায়নে একনেকের অনুমোদন পাওয়ায় স্থানীয় পর্যায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাঁশখালীর প্রবীণ আইনজীবী ও সড়ক আন্দোলনের সঙ্গে যুক্ত অ্যাডভোকেট দীলিপ দাশ। তিনি এটিকে দক্ষিণ চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত প্রকল্প হিসেবে অভিহিত করে দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে মিরাজকে রেখেই বাংলাদেশের অপরিবর্তিত দল ঘোষণা

বাঁশখালী আঞ্চলিক মহাসড়কের আধুনিকায়নে একনেকের অনুমোদন, বাড়বে যোগাযোগ ও অর্থনীতি

আপডেট সময় : ১০:৫৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬