ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

সীমান্তে পুশইন ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ধামইরহাটে বিক্ষোভ

ভারতের সীমান্ত দিয়ে পুশইন, সীমান্ত হত্যা এবং বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আগ্রাসনের প্রতিবাদে নওগাঁর ধামইরহাট উপজেলায় এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার আমাইতাড়া বাজার এলাকা থেকে নওগাঁ জেলা ১১ দলীয় ঐক্যের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক।

এ সময় নওগাঁ জেলা জামায়াতে আমির খন্দকার আব্দুর রাকিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা জামায়াতে আমির অধ্যাপক মহিউদ্দীন, জামায়াত সেক্রেটারি এ্যাড. আ. স. ম সায়েম, সহ-সেক্রেটারি মারুফ আহমেদ, উপজেলা জামায়াত আমির কামরুজ্জামান জুয়েল, নওগাঁ জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাহবুব সোহাগ, নওগাঁ জেলা এলডিপির যুগ্ম আহ্বায়ক শাহান শাহ্ চিশতী, নওগাঁ জেলা খেলাফত মজলিসের সভাপতি আব্দুর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের ওপর নির্যাতন, হত্যা এবং জোরপূর্বক পুশইনের ঘটনা দেশের সার্বভৌমত্ব ও মানবাধিকারের জন্য হুমকিস্বরূপ। বাংলাদেশের স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। তারা সীমান্তে হত্যা বন্ধ, অবৈধ পুশইন রোধ এবং কূটনৈতিকভাবে এসব সমস্যার স্থায়ী সমাধানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাউনিয়ায় শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী

সীমান্তে পুশইন ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ধামইরহাটে বিক্ষোভ

আপডেট সময় : ০৮:১৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬