ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

শান্তি চুক্তির তথ্য ফাঁসের অভিযোগে ইরানের ওপর চটলেন ডোনাল্ড ট্রাম্প

প্রস্তাবিত শান্তি চুক্তির গোপনীয় শর্তাবলী ফাঁসের অভিযোগে ইরানের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ইরানি গণমাধ্যমে চুক্তির বিভিন্ন বিবরণ প্রচার করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় ট্রাম্প একে ‘অনৈতিক’ কাজ হিসেবে অভিহিত করেছেন।

ট্রাম্প দাবি করেছেন, ইরান যে তথ্যগুলো প্রচার করছে তার সঙ্গে প্রকৃত চুক্তির কোনো মিল নেই। তিনি অভিযোগ করেন, ইরান বাস্তবতাবিবর্জিত তথ্য দিয়ে বিশ্বকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং তাদের সঙ্গে কোনো গঠনমূলক বা বিশ্বাসযোগ্য চুক্তি করা সম্ভব নয়।

প্রেসিডেন্ট ট্রাম্প আরও সতর্ক করে বলেন যে, ইরানকে দ্রুত তাদের আচরণ সংশোধন করতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে নতুন করে অস্থিরতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে মিরাজকে রেখেই বাংলাদেশের অপরিবর্তিত দল ঘোষণা

শান্তি চুক্তির তথ্য ফাঁসের অভিযোগে ইরানের ওপর চটলেন ডোনাল্ড ট্রাম্প

আপডেট সময় : ০৯:৩৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬