ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তি সইয়ের সম্ভাবনা: জেনেভায় হতে পারে ঐতিহাসিক বৈঠক

সুইজারল্যান্ডের জেনেভায় আগামী রোববার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হতে পারে। ইরানের একটি সূত্রের বরাত দিয়ে ইসরাইলের প্রভাবশালী দৈনিক হারেৎজ তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সূত্রমতে, এই সমঝোতায় লেবাননসহ আঞ্চলিক ফ্রন্টগুলোতে যুদ্ধবিরতির বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই ইরানি সূত্র জানায়, চুক্তির খসড়ায় ইরানের তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, বিদেশে আটকে থাকা বিলিয়ন বিলিয়ন ডলার সমমূল্যের ইরানি সম্পদ অবমুক্ত করা এবং লেবাননসহ আঞ্চলিক সংঘাতের সব ক্ষেত্রে শত্রুতা বন্ধের প্রস্তাব রয়েছে।

অন্যদিকে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, ইরান এমন কোনো চুক্তিতে সম্মত হবে না যেখানে লেবাননের পরিস্থিতি ও চলমান সংঘাতের সমাধানের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে না। ইরানও দীর্ঘদিন ধরে লেবাননে ইসরাইলি হামলা বন্ধকে ওয়াশিংটনের সঙ্গে যেকোনো বৃহত্তর সমঝোতার অন্যতম শর্ত হিসেবে তুলে ধরছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে শিক্ষার্থীদের উদ্ভাবনী বিজ্ঞান প্রজেক্ট ও আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তি সইয়ের সম্ভাবনা: জেনেভায় হতে পারে ঐতিহাসিক বৈঠক

আপডেট সময় : ০৮:২১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬