ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

চুক্তি সই করলেই অর্থ পাবে না ইরান, কড়া বার্তা জেডি ভ্যান্সের

ইরানের সঙ্গে সম্ভাব্য যেকোনো চুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, কেবল আলোচনার টেবিলে বসা বা চুক্তিতে স্বাক্ষর করার বিনিময়ে ইরানকে কোনো অর্থ বা আটকে থাকা তহবিল দেওয়া হবে না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ভ্যান্স উল্লেখ করেন, ইরান যদি চুক্তির সব শর্ত ও বাধ্যবাধকতা পুরোপুরি পালন করে, তবেই তারা অর্থনৈতিক সুযোগ-সুবিধা পাওয়ার যোগ্য হবে। এই প্রক্রিয়ার ইতিবাচক প্রভাব পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ভ্যান্স আরও বলেন, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে এমন একটি চুক্তি নিশ্চিত করা হবে যা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে ইতিবাচক পরিবর্তন আনবে এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার পথ সুগম করবে। মার্কিন স্বার্থ রক্ষায় ট্রাম্প প্রশাসন যেকোনো উপায়ে একটি গ্রহণযোগ্য ফলাফল নিশ্চিত করতে বদ্ধপরিকর বলেও তিনি মন্তব্য করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে মিরাজকে রেখেই বাংলাদেশের অপরিবর্তিত দল ঘোষণা

চুক্তি সই করলেই অর্থ পাবে না ইরান, কড়া বার্তা জেডি ভ্যান্সের

আপডেট সময় : ১০:৫১:১২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬