ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

ইরানে ব্যাপক বিক্ষোভ-সহিংসতা, হাসপাতালে লাশের স্তূপ

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে একের পর এক সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় এত মানুষ হতাহত হয়েছে যে অনেক হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই। তাদের চিকিৎসা দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকসহ হাসপাতালগুলোর কর্মীদের।

ইরানের তিনটি হাসপাতালের চিকিৎসকেরা বিবিসির সঙ্গে কথা বলেছেন। তারা জানিয়েছেন, তাদের হাসপাতালগুলোতে সংঘাত-সহিংসতায় আহত ও নিহতদের ভিড় সামলাতে সমস্যায় পড়ছে।

বিজ্ঞাপন

হতাহতদের বেশির ভাগের শরীরে গুলির ক্ষত রয়েছে বলে জানাচ্ছেন চিকিৎসকেরা।

তেহরানের একটি হাসপাতালের একজন চিকিৎসক বিবিসিকে বলেন, ‘অনেক তরুণের মাথায় এবং বুকে সরাসরি গুলি লেগেছে।’

তেহরানের আরেকটি হাসপাতালের কর্মীরা বিবিসিকে জানিয়েছেন, শরীরে গুলি ও রাবার বুলেটের ক্ষত নিয়ে আসা বহু মানুষকে চিকিৎসা দিয়েছেন তারা।

এদিকে, ইরানে সহিংস পদ্ধতিতে বিক্ষোভ দমনের জবাব সামরিক হামলার মাধ্যমে দেওয়া হবে বলে শুক্রবার পুনরায় হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে মিরাজকে রেখেই বাংলাদেশের অপরিবর্তিত দল ঘোষণা

ইরানে ব্যাপক বিক্ষোভ-সহিংসতা, হাসপাতালে লাশের স্তূপ

আপডেট সময় : ০৫:৪৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬