সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে ইরান। এমন পরিস্থিতিতে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে ইসরাইল। ইসরাইলি সূত্রের বরাত দিয়ে এ কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের দমন-পীড়নের বিরুদ্ধে ইরানকে সতর্ক করে দিয়েছেন। নিজ সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ‘ইরান স্বাধীনতার দিকে তাকিয়ে আছে, যা অভূতপূর্ব। যুক্তরাষ্ট্র সাহায্য করতে প্রস্তুত!!!’
বিজ্ঞাপন
রিপোর্টারের নাম 
























