ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

এনসিপির মুখপাত্র হলেন আসিফ মাহমুদ, জোট ইস্যুতে নির্বাচনে নেই সামান্তা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৫৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অন্তর্বর্তী সরকারের সদ্য বিদায়ি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার রাজধানীর বাংলামোটরে এক জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদের নতুন দায়িত্বের কথা ঘোষণা করেন। আসিফ মাহমুদ নিজে নির্বাচনে অংশ না নিলেও দলের প্রার্থীদের জয় নিশ্চিত করতে কাজ করবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা পূরণ ও সহযোদ্ধাদের সংসদে পাঠানোর লক্ষ্যেই তিনি এই দায়িত্ব নিয়েছেন। তবে, একই দিনে জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা ও নির্বাচনী জোট গড়ার সিদ্ধান্তের প্রতিবাদে দলের অভ্যন্তরে বড় ধরনের বিদ্রোহ দেখা দিয়েছে।

জামায়াত জোটের বিরোধিতা করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। পদত্যাগ না করলেও জোটের অংশ হিসেবে ভোট দেওয়াকে অনৈতিক বলে আখ্যা দিয়েছেন তিনি। এছাড়া মওলানা ভাসানীর নাতি আজাদ খান ভাসানী দল থেকে পদত্যাগ করেছেন। একই সাথে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী আহমেদুর রহমান তনু এবং খাগড়াছড়ির প্রার্থী মনজিলা ঝুমা। এর আগে জোট ইস্যুতে কেন্দ্রীয় ৪ নেতাসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সংগঠক দল ত্যাগ করেছেন এবং নুসরাত তাবাসসুমের মতো আলোচিত নেত্রীরা নির্বাচনী কার্যক্রম থেকে নিষ্ক্রিয় থাকার ঘোষণা দিয়েছেন যা এনসিপির নির্বাচনী যাত্রাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

পোরশা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি রাশেদ, সম্পাদক শহিদুল

এনসিপির মুখপাত্র হলেন আসিফ মাহমুদ, জোট ইস্যুতে নির্বাচনে নেই সামান্তা

আপডেট সময় : ০১:৫৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫