ঢাকা ১১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

শাবিপ্রবিতে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠন: আবরার আহ্বায়ক, রিয়াজ সদস্য সচিব

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা জাতীয় ছাত্রশক্তির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। নবগঠিত এই কমিটিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের শিক্ষার্থী রশিদ আবরারকে আহ্বায়ক এবং ব্যবসায় প্রশাসন বিভাগের মো. রিয়াজ হোসেনকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী মিসবাহুর রহমান জাহিদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং অর্থনীতি বিভাগের মুহাম্মদ রবিউল হোসেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব নির্বাচিত হয়েছেন। এছাড়া রসায়ন বিভাগের শিক্ষার্থী আমিনুল ইসলাম জীবনকে মুখ্য সংগঠক হিসেবে মনোনীত করা হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনায় বলা হয়েছে, আগামী এক বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে এবং আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিতে হবে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে জানান, শাবিপ্রবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার আদায় এবং মেধাভিত্তিক ইতিবাচক ছাত্ররাজনীতি চর্চায় তারা অগ্রণী ভূমিকা পালন করবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সমুন্নত রাখা এবং সাধারণ শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট যেকোনো বিষয়ে জাতীয় ছাত্রশক্তি রাজপথে সক্রিয় থাকবে বলেও তারা অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে মিরাজকে রেখেই বাংলাদেশের অপরিবর্তিত দল ঘোষণা

শাবিপ্রবিতে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠন: আবরার আহ্বায়ক, রিয়াজ সদস্য সচিব

আপডেট সময় : ০৯:৪৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬