ঢাকা ১১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

খুলনায় শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবুর’ বাড়িতে যৌথবাহিনীর অভিযান, ভাইসহ আটক ২

খুলনা মহানগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রনি চৌধুরী বাবু ওরফে গ্রেনেড বাবুর বাসভবনে বিশেষ অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। শুক্রবার বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এই অভিযানে গ্রেনেড বাবুর সৎ ভাই মাহামুদুন চৌধুরী জনি এবং তার ব্যক্তিগত কেয়ারটেকার সুব্রতকে আটক করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদের জন্য জনি ও সুব্রতকে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে তাদের কাছ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হচ্ছে, তবে এখনই তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর মোংলা বন্দর কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের (সিঅ্যান্ডএফ) ভবন দখলের অভিযোগ রয়েছে মাহামুদুন চৌধুরী জনির বিরুদ্ধে। সংগঠনের সদস্য না হয়েও তিনি নিজেকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেছিলেন। জনির আটকের খবর ছড়িয়ে পড়লে তাকে ছাড়িয়ে নিতে বিভিন্ন মহল থেকে তদবির শুরু হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, খুলনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে যৌথ বাহিনীর বিশেষ অভিযান চলমান রয়েছে। পুলিশের করা সন্ত্রাসীদের তালিকায় রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবুর নাম শীর্ষে রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে মিরাজকে রেখেই বাংলাদেশের অপরিবর্তিত দল ঘোষণা

খুলনায় শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবুর’ বাড়িতে যৌথবাহিনীর অভিযান, ভাইসহ আটক ২

আপডেট সময় : ০৯:৪০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬