ঢাকা ০৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

রাজধানীতে ছিনতাইকারী ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য ছুরিকাহত, গ্রেপ্তার ২

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন জুলাই স্মৃতি জাদুঘর (সাবেক গণভবন) এলাকায় দায়িত্বরত অবস্থায় ছিনতাইকারীদের ধাওয়া করে আটক করতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন পুলিশের দুই সদস্য। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটলেও, সাহসিকতার সঙ্গে রক্তাক্ত অবস্থাতেই দুই ছিনতাইকারীকে জাপটে ধরে গ্রেপ্তার করেছেন তারা।

আহত পুলিশ সদস্যরা হলেন—শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) সামছুজ্জোহা সরকার (৩৪) ও কনস্টেবল হৃদয় বড়ুয়া (২২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে জুলাই স্মৃতি জাদুঘরের সামনের সড়কে কয়েকজন ছিনতাইকারী একটি ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে পালানোর চেষ্টা করছিল। অটোরিকশাচালকের চিৎকার শুনে ওই এলাকায় মোটরসাইকেলে টহল ডিউটিতে থাকা এসআই সামছুজ্জোহা ও কনস্টেবল হৃদয় সঙ্গে সঙ্গে ছিনতাইকারীদের পিছু নেন।

ছিনতাইকারীরা পুলিশকে দেখে পালানোর চেষ্টা করলে তারা আটকের চেষ্টা করেন। একপর্যায়ে ধারালো ছুরি বের করে বেপরোয়া ছিনতাইকারীরা উপর্যুপরি ছুরিকাঘাত করে দুই পুলিশ সদস্যকে। এতে তাদের পোশাক রক্তে ভিজে যায়। কিন্তু তাতেও দমে না গিয়ে আহত অবস্থাতেই দুই ছিনতাইকারীকে আটক করেন পুলিশ সদস্যরা। পরে তাদের থানায় নিয়ে যাওয়া হয়।

আহত অবস্থায় দুই পুলিশ সদস্যকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি ঘটলে রাত আড়াইটার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

শেরেবাংলা নগর থানার ডিউটি অফিসার এসআই ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আহত দুই সহকর্মী রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত দুই ছিনতাইকারীর বিরুদ্ধে ছিনতাই ও পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামে আরও শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,১৫৩

রাজধানীতে ছিনতাইকারী ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য ছুরিকাহত, গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৬:৪৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬