ঢাকা ১১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে সিলেটে বিএনপি’র আনন্দ মিছিল ও সমাবেশ

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে ‘উন্নয়নমুখী, জনবান্ধব ও দূরদর্শী’ আখ্যায়িত করে সিলেটে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা বিএনপি। শুক্রবার (১২ জুন) নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ও বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এমপি বলেন, বর্তমান সরকারের এটি দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট। তিনি আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে প্রণীত এই বাজেটের মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা, অর্থনীতিকে শক্তিশালী করা এবং রাষ্ট্রীয় সক্ষমতা বৃদ্ধি করা। স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য যে বরাদ্দ রাখা হয়েছে, তা একটি আধুনিক, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের সুস্পষ্ট রূপরেখা তুলে ধরেছে।

সিলেট জেলা বিএনপি’র সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দীর্ঘ দেড় দশকের আন্দোলন-সংগ্রাম এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের বিপুল সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করে। এটিই বর্তমান সরকারের প্রথম জাতীয় বাজেট। তিনি জানান, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বাজেটের প্রধান লক্ষ্য বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যে নিয়ন্ত্রণ শিথিল করা এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে এগিয়ে নিয়ে যাওয়া। সমাবেশে বক্তারা সাড়ে ৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা এবং সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়গুলো তুলে ধরেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে মিরাজকে রেখেই বাংলাদেশের অপরিবর্তিত দল ঘোষণা

জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে সিলেটে বিএনপি’র আনন্দ মিছিল ও সমাবেশ

আপডেট সময় : ০৯:২৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬