বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক মন্তব্য করেছেন, বিএনপি যেন এক ব্যর্থ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ একটি সফল বিএনপি। তিনি ফেসবুক পোস্টে চলমান বিভিন্ন ইস্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, যেমন – গানের শিক্ষক নিয়োগ, রামের মূর্তি স্থাপন, ইসলামী ব্যাংক দখল এবং ইসলামী ব্যাংকিং থেকে আস্থা হ্রাস – এসব বিষয়ে সাধারণ মানুষের হতাশার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘শুরুতেই যদি তারা পার পায়, বাকি পাঁচ বছর তো সামনে পড়েই আছে।’ তিনি আরও বলেন, আওয়ামী লীগ দীর্ঘ সময় ক্ষমতায় থেকে ফ্যাসিবাদ মজবুত করার পর যে অপকর্মগুলো করেছে বা করতে চেয়েছে, বিএনপি সরকার ক্ষমতায় আসার শুরুতেই সেগুলো করতে চাচ্ছে।
মাওলানা মামুনুল হক অর্থনীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার অভাব এবং ইসলামী ব্যাংক নিয়ে সৃষ্ট বিশৃঙ্খলার কথা উল্লেখ করে আশঙ্কা প্রকাশ করেন যে, অর্থনীতিতে অরাজক পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, জামাতকে খেয়ে হজম করা আওয়ামী লীগের পক্ষে সম্ভব হয়নি, সেখানে বিএনপি তো নস্যি। তিনি ইসলামী ব্যাংকের মাধ্যমে জামাতের সাংগঠনিকভাবে সুবিধা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ইসলামী ব্যাংকের অগ্রযাত্রায় জামাতের সাংগঠনিক ভূমিকা আছে। তবে তিনি বিএনপিকে নিজেরা কিছু সৃষ্টি করে সুবিধা নেওয়ার আহ্বান জানান।
ইসলামী ব্যাংক ইস্যুতে দেশে-বিদেশে ব্যাপক আলোচনা হচ্ছে। তিনি অভিযোগ করেন, এস আলম গ্রুপসহ অর্থপাচারকারী চক্রের হাতে দেশের ব্যাংকিং খাত তুলে দেওয়ার ভয়াবহ ষড়যন্ত্র চলছে। ইতিপূর্বে অন্যান্য প্রায় সবগুলো ইসলামিক ব্যাংকিং প্রতিষ্ঠানকে প্রায় দেউলিয়া করা হয়েছে এবং অবশিষ্ট ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-কেও ধ্বংসের মাধ্যমে অর্থনীতির ভিত্তি নড়বড়ে করে দেওয়া এবং ইসলামী ব্যাংকিং খাত সমূলে নিপাত করার চক্রান্ত চলছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। এর মাধ্যমে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র চলছে বলেও তিনি মন্তব্য করেন।
রিপোর্টারের নাম 

























