২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে এক উৎসবমুখর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সেতাবগঞ্জ বড় মাঠ থেকে শুরু হওয়া এই শোডাউনটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে।
‘বোচাগঞ্জ আর্জেন্টিনা ভক্ত’ সংগঠনের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় একশ’র বেশি মোটরসাইকেল এবং একটি মিনি ট্রাক অংশ নেয়। আকাশি-সাদা জার্সি ও পতাকায় সজ্জিত হয়ে প্রায় তিন শতাধিক সমর্থক প্রিয় দলের সমর্থনে স্লোগান দেন। পুরো শহর যেন এক আনন্দ মিছিলে রূপ নেয়।
আয়োজক সোহানুর রহমান সোহান জানান, বিশ্বকাপের আমেজ ছড়িয়ে দিতে এবং সমর্থকদের মাঝে ঐক্য সুদৃঢ় করতেই এই শোডাউনের আয়োজন করা হয়েছে। আর্জেন্টিনা দলের প্রতি স্থানীয় ভক্তদের যে গভীর ভালোবাসা রয়েছে, তারই বহিঃপ্রকাশ ঘটেছে এই উৎসবের মাধ্যমে। ফুটবলকে ঘিরে এমন আয়োজন সাধারণ মানুষের মাঝেও ব্যাপক প্রশংসিত হয়েছে।
রিপোর্টারের নাম 























