ঢাকা ১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

নিখোঁজ ছাত্রশিবির নেতা জিসানকে উদ্ধারের দাবি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান আহমেদ প্রধান গত ২০ ঘণ্টা ধরে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছে সংগঠনটি। বৃহস্পতিবার রাতে কুমিল্লার দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ শেষে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তাকে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন শিবিরের কেন্দ্রীয় নেতারা।

নিখোঁজ জিসানের পরিবার ও সংগঠন সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই পুলিশকে বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর অগ্রগতি হয়নি। একটি চক্র জিসানকে অপহরণ করে মুক্তিপণ দাবি করছে বলেও অভিযোগ উঠেছে। প্রশাসনের কাছে অপহরণকারীদের মোবাইল নম্বরসহ তথ্য দেওয়া হলেও জিসানের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। ছাত্রশিবিরের পক্ষ থেকে আইজিপি ও র‍্যাবের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাকে অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে মিরাজকে রেখেই বাংলাদেশের অপরিবর্তিত দল ঘোষণা

নিখোঁজ ছাত্রশিবির নেতা জিসানকে উদ্ধারের দাবি

আপডেট সময় : ০৯:৩৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬