ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

খালেদা জিয়ার জানাজা-দাফনে সমন্বয় করবে অন্তর্বর্তী সরকার: মির্জা ফখরুল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৫১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

খালেদা জিয়ার জানাজা ও দাফনের কাজ সুষ্ঠভাবে সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকার সমন্বয় করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন বলেও জানান তিনি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেশি কিছু কথা বলার নেই। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বর্তমান অন্তর্বর্তী সরকার শোক জানিয়েছে। খালেদা জিয়ার জানাজা ও তার দাফনের সব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, কোঅর্ডিনেট করার জন্য তারা আজ আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে।

তিনি আরও বলেন, বৈঠকে যে আলোচনা হয়েছে তা কিছুক্ষণ পরেই আপনারা জানতে পারবেন। তাদের প্রেস সেক্রেটারি আপনাদের জানাবেন। আমাদের প্রধান উপদেষ্টা তিনি হয়তো জাতীয় উদ্দেশে ভাষণও দেবেন। যেহেতু তাদের মিটিং তারাই জানাবেন সেটাই ভালো হবে। দুপুর সাড়ে ১২টায় আমাদের স্ট্যান্ডিং কমিটির একটা মিটিং আছে। সেই মিটিংয়ে আমাদের সব সিদ্ধান্ত চূড়ান্ত করে আপনাদের আবারও জানাবো। সে ক্ষেত্রে আপনাদের কাছে আমরা সর্বাত্মক সহযোগিতা চাইবো। আপনার সবাই খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।

উল্লেখ্য, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিট উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উপস্থিত থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মার যান রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে চিকিৎসারত অবস্থায় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের এই প্রয়াণে দেশের রাজনীতিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়, বরং একটি যুগের অবসান।

গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে তিনি ছিলেন দৃঢ় ও আপসহীন এক নেত্রী। এই রাজনীতিকের চলে যাওয়ায় রাজনীতির ময়দান হারালো এক শক্তিশালী ও প্রভাবশালী কণ্ঠস্বর।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কূটনীতির মাধ্যমে ইসরাইল যুদ্ধবিরতিতে বাধ্য হয়েছে: ইরানের প্রেসিডেন্ট

খালেদা জিয়ার জানাজা-দাফনে সমন্বয় করবে অন্তর্বর্তী সরকার: মির্জা ফখরুল

আপডেট সময় : ১২:৫১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫