ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকারের মৃত্যুতে ভারতীয় হাইকমিশনের শোক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার (অব.) বীর উত্তমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এ কে খন্দকারের ছেলে জাফরুল করিম খন্দকারকে সম্বোধন করে একটি শোকপত্র পাঠান বলে রবিবার (২১ ডিসেম্বর) জানিয়েছে হাইকমিশন।

শোকপত্রে হাইকমিশনার প্রণয় ভার্মা এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকারকে একজন অসাধারণ মানুষ এবং বীর মুক্তিযোদ্ধা হিসাবে প্রশংসা করেছেন, যার ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং যুদ্ধোত্তর বাংলাদেশ বিমান বাহিনীর রূপান্তরে অসাধারণ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

প্রসঙ্গত, মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান বীর সেনানী এ কে খন্দকার বীর উত্তম গতকাল শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটে বার্ধক্যের কারণে ইন্তেকাল করেন। মুক্তিবাহিনীর উপপ্রধান (ডেপুটি চিফ অব স্টাফ) এ কে খন্দকার বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম প্রধান ছিলেন। সাবেক এই এয়ার ভাইস মার্শাল পরে রাজনীতিতে যোগ দিয়ে দুই দফায় মন্ত্রীর দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের অব্যবহিত আগে তিনি ছিলেন পূর্ব পাকিস্তানে পাকিস্তান বিমানবাহিনীর দ্বিতীয় প্রধান। সেখান থেকে বেরিয়ে এসে মহান মুক্তিযুদ্ধে যোগ দেন।

১৯৭১ সালে ১৬ ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের ঐতিহাসিক মুহূর্তে মুক্তিবাহিনীর প্রতিনিধি হিসেবে তিনিও উপস্থিত ছিলেন। স্বাধীনতার পর তিনি প্রথম বিমানবাহিনী প্রধান নিযুক্ত হন এবং তার নেতৃত্বে যুদ্ধবিধ্বস্ত বিমানবাহিনী পুনর্গঠিত হয়। ১৯৭৫ সাল পর্যন্ত বিমানবাহিনীর প্রধান ছিলেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাবি ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি: শৃঙ্খলাভঙ্গের অভিযোগ কেন্দ্রীয় কমিটির

এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকারের মৃত্যুতে ভারতীয় হাইকমিশনের শোক

আপডেট সময় : ১১:৪৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫