ঢাকা ০১:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

পশ্চিম তীরে ইসরাইলি আগ্রাসন: বিশ্বনেতাদের জরুরি হস্তক্ষেপ চাইলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাস

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী এবং বসতি স্থাপনকারীদের আগ্রাসী তৎপরতা বন্ধে বিশ্বনেতাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এক বিবৃতিতে ফিলিস্তিনি প্রেসিডেন্টের দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেসিডেন্ট আব্বাস তার এই জরুরি বার্তা বিভিন্ন আরব ও ইউরোপীয় দেশের প্রধান, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), আরব লিগের মহাসচিব, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতি এবং জাতিসংঘে ফিলিস্তিনের মিশনের কাছে পাঠিয়েছেন। চিঠিতে তিনি উল্লেখ করেছেন যে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বর্তমানে এক ‘বিপজ্জনক উত্তেজনা’ বিরাজ করছে এবং সহিংসতা বিচ্ছিন্ন ঘটনার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা একটি পরিকল্পিত নীতির অংশ।

মাহমুদ আব্বাস আরও জানান, ইসরাইল সরকার বসতি সম্প্রসারণ, সহিংসতা বৃদ্ধি এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষকে দুর্বল করার মাধ্যমে নতুন পরিস্থিতি তৈরি করতে চাইছে। এই পরিস্থিতিতেও তিনি ‘দ্বিরাষ্ট্র সমাধানের ভিত্তিতে সর্বাত্মক শান্তিতে’ বিশ্বাস পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে ফিলিস্তিনি জনগণের জন্য আন্তর্জাতিক সুরক্ষা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৩৩৪ নম্বর প্রস্তাব বাস্তবায়নে আন্তর্জাতিক সমাজের হস্তক্ষেপ কামনা করেছেন। উল্লেখ্য, এই প্রস্তাবটিতে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি বসতি স্থাপনকে অবৈধ ঘোষণা করা হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজ্ঞাপনের চুক্তির প্রলোভনে ডেকে নায়িকাকে নির্যাতনের অভিযোগ

পশ্চিম তীরে ইসরাইলি আগ্রাসন: বিশ্বনেতাদের জরুরি হস্তক্ষেপ চাইলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাস

আপডেট সময় : ১১:২১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬