ঢাকা ০১:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান: ৪৬০ জন গ্রেপ্তার, উদ্ধার বিপুল মাদক ও সরঞ্জাম

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৬০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ছিনতাইয়ের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা হয়েছে ২৫টি মামলা।

ডিএমপি সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২ কেজি ২৮০ গ্রাম গাঁজা, ১০ হাজার ১২৭ পিস ইয়াবা, ১টি মোটরসাইকেল, ৯টি মোবাইলফোন, ৩টি চাকু ও ১টি কাঁচি জব্দ করা হয়। একইসঙ্গে, এই অভিযানে এক ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ।

বিভাগভিত্তিক গ্রেপ্তারের তথ্যে দেখা গেছে, মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ৯৯ জন, মতিঝিল বিভাগে ৭৯ জন, তেজগাঁও ও উত্তরা বিভাগে ৬১ জন করে, ওয়ারী বিভাগে ৫০ জন, গুলশান বিভাগে ৪৫ জন, রমনা বিভাগে ৩২ জন, লালবাগ বিভাগে ২৯ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অপরাধ দমন ও মাদক নিয়ন্ত্রণে ডিএমপির এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজ্ঞাপনের চুক্তির প্রলোভনে ডেকে নায়িকাকে নির্যাতনের অভিযোগ

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান: ৪৬০ জন গ্রেপ্তার, উদ্ধার বিপুল মাদক ও সরঞ্জাম

আপডেট সময় : ১১:১৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬