ঢাকা ০১:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

রাষ্ট্রপতির পদ পূরণ: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ স্থগিত

রাষ্ট্রপতির পদ পূরণ সংক্রান্ত বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং ভারপ্রাপ্ত স্পিকারের মধ্যে পূর্বনির্ধারিত সাক্ষাৎ আপাতত স্থগিত করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় এই সৌজন্য সাক্ষাতের সময় নির্ধারিত ছিল।

নির্বাচন কমিশন (ইসি) গত রোববার সময় চেয়ে জাতীয় সংসদে চিঠি পাঠিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে ২৭ জুলাই বেলা সাড়ে ১১টায় সাক্ষাতের সময় দেওয়া হয়। সিইসি ও অন্যান্য কমিশনারগণ সেখানে যাওয়ার জন্য প্রস্তুত থাকলেও সংসদ থেকে জানানো হয় যে, ওই সময়ের সাক্ষাৎটি আপাতত স্থগিত করা হয়েছে।

ভারপ্রাপ্ত স্পিকারের দপ্তর এবং ইসি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ভারপ্রাপ্ত স্পিকারের একান্ত সচিবও সাক্ষাতের সময় বাতিল হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, পরবর্তী সাক্ষাতের সময় এখনো নির্ধারণ হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজ্ঞাপনের চুক্তির প্রলোভনে ডেকে নায়িকাকে নির্যাতনের অভিযোগ

রাষ্ট্রপতির পদ পূরণ: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ স্থগিত

আপডেট সময় : ১১:১৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬