ঢাকা ০১:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

এক বছরের বেশি সময় পর বিমানের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট পুনরায় চালু

দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা (জাপান) সরাসরি ফ্লাইট পুনরায় চালু হয়েছে। সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানের মাধ্যমে এই রুটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, ভবিষ্যতে এই রুট আর বন্ধ করার কোনো প্রশ্নই আসবে না। তিনি আশা প্রকাশ করেন, এবার রুটটি লাভজনক হবে। মন্ত্রী জানান, ইতোমধ্যে উদ্বোধনী ফ্লাইটের পাশাপাশি ফিরতি ও পরবর্তী ফ্লাইটগুলোর বুকিং সম্পন্ন হয়েছে, যা জাপানপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। তিনি আরও উল্লেখ করেন যে, এই ফ্লাইট চালু করা সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল।

মন্ত্রী বলেন, সরাসরি এই ফ্লাইট চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হবে এবং দুই দেশের অর্থনীতি ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে। সরকার আশা করছে, এই রুট পুনরায় চালুর ফলে দুই দেশের মধ্যে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা এবং জনসম্পর্ক আরও শক্তিশালী হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত, এমপি। তিনি বলেন, জাপানে বসবাসরত প্রায় ৪৫ হাজার বাংলাদেশি ছাত্র, শ্রমিক ও অভিবাসীর কথা বিবেচনায় রেখে এই ফ্লাইটটি চালু করা হয়েছে। তিনি আশ্বাস দেন, এই সেবা যাতে আর কখনো বন্ধ না হয়, সেজন্য ভবিষ্যতের চাহিদা মাথায় রেখে শুধু বোয়িং নয়, এয়ারবাসের উড়োজাহাজও বহরে যুক্ত করা হবে। প্রতিমন্ত্রী ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে বলেন, ১৯৮০ সালে সীমিত উড়োজাহাজ থাকা সত্ত্বেও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাপান-বাংলাদেশ সম্পর্ক জোরদারে ঢাকা-নারিতা ফ্লাইট চালু করেছিলেন। দীর্ঘ বিরতির পর সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় এই রুটটি পুনরায় চালু করা সম্ভব হয়েছে।

বক্তব্য শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রী জাপানগামী যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ফিতা কেটে ফ্লাইটের উদ্বোধন ঘোষণা করেন। উল্লেখ্য, প্রায় এক বছর পর ২৭ জুলাই রাত ২টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি ৩৭৬’ ফ্লাইটটি জাপানের নারিতার উদ্দেশে ঢাকা ত্যাগ করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজ্ঞাপনের চুক্তির প্রলোভনে ডেকে নায়িকাকে নির্যাতনের অভিযোগ

এক বছরের বেশি সময় পর বিমানের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট পুনরায় চালু

আপডেট সময় : ১১:২১:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬