শ্রীলঙ্কায় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আগামী ২৪ ঘণ্টার জন্য ক্যান্ডি ও নুয়ারা এলিয়ার কিছু এলাকায় সর্বোচ্চ মাত্রার ‘লেভেল -৩ (লাল)’ আগাম ভূমিধস সতর্কীকরণ-বার্তা জারি করেছে। এছাড়া, বাদুল্লা, কুরুনেগালা ও মাতালের আরও কিছু জায়গায় দ্বিতীয় সর্বোচ্চ ‘লেভেল ২’ সতর্কতা জারি করা হয়েছে। এসব স্থানে অবস্থানরত বাংলাদেশি পর্যটকসহ সবার বিষয়ে কলম্বোতে বাংলাদেশ হাইকমিশন গভীরভাবে উদ্বিগ্ন। রবিবার (২১ ডিসেম্বর) এক সতর্কবার্তায় বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানায়।
বাংলাদেশ হাইকমিশন জানায়, তারা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং সব বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে শ্রীলঙ্কার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ ও সমন্বয় বজায় রেখে কাজ করছে।
হাইকমিশন জানায়, ‘‘আমরা বাংলাদেশি পর্যটকসহ সবাইকে অনুরোধ করছি— অনুগ্রহ করে শান্ত থাকুন, নিরাপদ আশ্রয়ে অবস্থান করুন এবং স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করুন। আপনাদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’’
রিপোর্টারের নাম 





















