রাষ্ট্রীয় গণপরিবহন ট্রেনেরে ভাড়া বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি।
রবিবার (২১ ডিসেম্বর) সংগঠনের সভাপতি হাজি মোহাম্মদ শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এক যুক্ত বিবৃতিতে সরকারের প্রতি এই আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, রেল কর্তৃপক্ষ ঢাকা-কক্সবাজারসহ পূর্বাঞ্চর রেলের ছয় রুটে ট্রেনের ভাড়া বাড়িয়েছে; যা গতকাল শনিবার থেকে কার্যকর হয়েছে।
বিভিন্ন রেল সেতুর মাশুল বাড়িয়ে পূর্বাঞ্চল রেলের যাত্রীভাড়া বৃদ্ধির সিদ্ধান্তকে হঠকারী উল্লেখ করে নাগরিক সংগঠনটির বিবৃতিতে বলা হয়, এ নিয়ে ছয় রুটে গত ১৩ বছরে পাঁচ দফা ভাড়া বাড়ানো হয়েছে।
বিবৃতিতে জাতীয় কমিটির নেতারা বলেন, ওষুধ ও নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা কষ্টকর হয়ে উঠেছে। এ অবস্থায় আকষ্মিক ট্রেনভাড়া বৃদ্ধির কারণে এসব রুটের নিয়মিত যাত্রীদের জীবনযাত্রা আরো দুর্বিসহ হয়ে উঠবে।
রিপোর্টারের নাম 





















