ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

কমিশনের কার্যক্রম প্রভাবিত করতে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার: গুম কমিশন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩৪:০৮ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির নাম জড়িয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছে কমিশন। এসব তথ্য কমিশনের কার্যক্রমে বাধা সৃষ্টি ও প্রভাবিত করার হীন উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে বলেও মনে করছে কমিশন।

রবিবার (২১ ডিসেম্বর) কমিশনের সচিব কুদরত-এ-ইলাহীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব অভিযোগ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিশনের প্রতিবেদন দাখিলের পূর্বনির্ধারিত সময়সীমার সঙ্গে সামঞ্জস্য রেখে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মনগড়া তথ্য যুক্ত করে কমিশন সম্পর্কে বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করা হচ্ছে। এতে কমিশনের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কমিশনের বিভিন্ন জিজ্ঞাসাবাদ কার্যক্রমে ‘খন্দকার রাকিব’ নামে কোনও ব্যক্তির উপস্থিতির যে দাবি প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। খন্দকার রাকিব নামে কোনও ব্যক্তি কখনোই গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতে কোনও পদে কর্মরত ছিলেন না এবং কমিশনের কোনও জিজ্ঞাসাবাদ কার্যক্রমেও তার উপস্থিতি ছিল না।

এ ধরনের দাবি উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর উল্লেখ করে কমিশন জানায়, একটি মহল পরিকল্পিতভাবে কমিশনের কাজকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।

কমিশন মনে করে, গুম হওয়া ব্যক্তিদের এবং তাদের পরিবারের দীর্ঘদিনের প্রতীক্ষা ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষার প্রতি সর্বোচ্চ সম্মান রেখেই কমিশন তার অর্পিত দায়িত্ব নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছে। এ ক্ষেত্রে দেশপ্রেমিক ও সচেতন নাগরিকদের সহযোগিতাও কামনা করা হয়েছে।

গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির পক্ষ থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, বিভ্রান্তিকর, উদ্দেশ্যপ্রণোদিত ও উসকানিমূলক তথ্যের প্রতি যেন কেউ কর্ণপাত না করেন।

কমিশনের মতে, এমন তথ্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ অনুসন্ধান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার ঝুঁকি তৈরি করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাবি ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি: শৃঙ্খলাভঙ্গের অভিযোগ কেন্দ্রীয় কমিটির

কমিশনের কার্যক্রম প্রভাবিত করতে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার: গুম কমিশন

আপডেট সময় : ০৭:৩৪:০৮ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫