ঢাকা ১২:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

প্রথম আলো-ডেইলি স্টারে আক্রমণ মত প্রকাশের স্বাধীনতার ওপর হামলা: মাইকেল মিলার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর আক্রমণ— এগুলো গণমাধ্যমের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার ওপর হামলা। তিনি বলেন, ‘‘আমি কেবল মত প্রকাশের স্বাধীনতার জন্য জায়গা বজায় রাখা কতটা গুরুত্বপূর্ণ, তা তুলে ধরতে পারি।’’

রবিবার (২১ ডিসেম্বর) বিকালে কাওরান বাজারে প্রথম আলোর কার্যালয় পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

মাইকেল মিলার বলেন, ‘‘গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের (প্রথম আলো ও ডেইলি স্টার) ভবনে অগ্নিসংযোগের ঘটনার পর আমি প্রথম আলোর পেশাদার সাংবাদিকের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে এসেছি। বাংলাদেশে যখন আপনি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন— আমি আশা করি, আমরা আর কখনও এমন কিছু দেখতে পাবো না।’’

তিনি বলেন, ‘‘বাংলাদেশের গণতন্ত্রের জন্য এটি ছিল এক ভয়াবহ মুহূর্ত। এখন আপনাকে অবশ্যই স্থিতিস্থাপক হতে হবে। নিজের পায়ে ফিরে আসুন, প্রকাশ চালিয়ে যান, রিপোর্ট চালিয়ে যান এবং নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সবাইকে জবাবদিহি করতে হবে।’’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৫০০ টাকায় স্মার্টফোন: সাধারণ মানুষের নাগালে প্রযুক্তি নিতে সরকারের বড় উদ্যোগ

প্রথম আলো-ডেইলি স্টারে আক্রমণ মত প্রকাশের স্বাধীনতার ওপর হামলা: মাইকেল মিলার

আপডেট সময় : ০৭:১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫