ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার ঘটনায় সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের নিন্দা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৫৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

সন্ত্রাসীদের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির প্রাণ হারানোর ঘটনাকে কেন্দ্র করে কতিপয় উচ্ছৃঙ্খল ব্যক্তি দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা অফিসে যে হামলা চালিয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম(এসআরএফ)।

রবিবার (২১ ডিসেম্বর) এক বিবৃতিতে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) সভাপতি মাসউদুর রহমান ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম এ নিন্দা জানান।

বিবৃতিতে এসআরএফ নেতারা ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

বিবৃতিতে বলা হয়েছে, সংবাদ মাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান ভিত্তি। গণমাধ্যমের কণ্ঠ রুদ্ধ করতে সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন, হামলা কিংবা হেনস্তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের সাংবিধানিক অধিকার এবং আইনের শাসনের সম্পূর্ণ পরিপন্থী।

এসআরএফ নেতারা তাদের বিবৃতিতে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা অফিসে অগ্নিসংযোগের ঘটনায় আটকে পড়া সাংবাদিকদের উদ্ধারের জন্য সম্পাদক পরিষদের সভাপতি ও ইংরেজি দৈনিক দ্য নিউএজ সম্পাদক নূরুল কবীরকে  হেনস্থা ও নাজেহালের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

উল্লেখ্য,  গত ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাত ১২টার দিকে উচ্ছৃঙ্খল কতিপয় ব্যক্তি প্রথমে দৈনিক প্রথম আলো, তারপর দ্য ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এসময় পত্রিকা দুটির অনেক সাংবাদিক ভবনের ভেতরে আটকা পড়েছিলেন। খবর পেয়ে সেনা, পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এসে হামলাকারীদের সরিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ভবনের ভেতরে আটকা পড়া সাংবাদিকদের উদ্ধার করে ফায়ার সার্ভিস।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৫০০ টাকায় স্মার্টফোন: সাধারণ মানুষের নাগালে প্রযুক্তি নিতে সরকারের বড় উদ্যোগ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার ঘটনায় সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের নিন্দা

আপডেট সময় : ০৪:৫৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫