ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

তারেক রহমানের দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রুকে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৫৪:২৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইটে ঢাকা আসবেন সেটির দায়িত্বে থাকা দুই কেবিন ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি সূত্র রবিবার (২১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, গোয়েন্দা প্রতিবেদনে দুইজনের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ভিআইপি যাত্রীর নিরাপত্তা নিয়ে সম্ভাব্য ঝুঁকির কথা উল্লেখ থাকায় তাদের দায়িত্ব থেকে সরানো হয়েছে।

রাজনৈতিক সংশ্লিষ্টতার তথ্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তা জানিয়েছেন। তিনি জানান, ওই দুইজনের সঙ্গে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়ার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওই দুইজনের পরিবর্তে ফ্লাইটটিতে নতুন দুজন কেবিন ক্রুকে যুক্ত করা হয়েছে বলে বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগ থেকে জানা গেছে।

এর আগে, গত ২ মে একই কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি ফ্লাইট থেকেও গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে দুই কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, তারেক রহমানের লন্ডন থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে আগামী ২৫ ডিসেম্বর। তারেক রহমানকে বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি–২০২ ফ্লাইটটি ২৪ ডিসেম্বর সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছাড়ার কথা। ফ্লাইটটিতে তারেক রহমানের পরিবারের সদস্য ও বিএনপির শীর্ষ নেতারাও থাকবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাবি ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি: শৃঙ্খলাভঙ্গের অভিযোগ কেন্দ্রীয় কমিটির

তারেক রহমানের দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রুকে

আপডেট সময় : ১২:৫৪:২৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫