ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে ভারতের ভিসা আবেদন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:১৩:০৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামে ভারতের ভিসা আবেদন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)।

আইভ্যাক এক বিজ্ঞপ্তিতে জানায়, সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে অবস্থিত ভারতের সহকারী হাইকমিশনে সংঘটিত একটি নিরাপত্তাজনিত ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে চট্টগ্রামে ভারতীয় ভিসা সংক্রান্ত সব কার্যক্রম ২১ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিস্থিতি পর্যালোচনার পর ভিসা আবেদন কেন্দ্র পুনরায় চালু করার বিষয়ে পরবর্তী ঘোষণা দেওয়া হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষুব্ধ অবস্থান নেয় একদল লোক। লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে পুলিশ অন্তত ১২ জনকে আটক করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গেতাফেকে হারিয়ে লা লিগা শিরোপার আরও কাছে বার্সেলোনা

চট্টগ্রামে ভারতের ভিসা আবেদন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

আপডেট সময় : ১২:১৩:০৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫