ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

দেশবাসীকে সজাগ থাকার আহ্বান ডাকসু সম্পাদকের, স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগ দাবি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:১৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিক ইবনে আলী মোহাম্মদ দেশবাসীকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেছেন, যাতে কেউ তাদের ব্যবহার করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে।

এছাড়া, তিনি ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় নিয়ে’ কালবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের দাবি জানান।

ময়মনসিংহে নৃশংস হত্যাকাণ্ড ও বিএনপি নেতার বাড়িতে আগুন দিয়ে তার কন্যা শিশুকে পুড়িয়ে হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবিতে শনিবার রাত ১২টায় আয়োজিত এক মানববন্ধন ও বিক্ষোভ থেকে এই আহ্বান ও দাবি জানান মুসাদ্দিক ইবনে আলী মোহাম্মদ।

তিনি বলেন, ‘আমরা দেশবাসীকে আহ্বান জানাবো, আপনারা সতর্ক ও সজাগ হোন। কেউ যাতে আপনাদের ব্যাবহার করে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে।’

মুসাদ্দিক ইবনে আলী মোহাম্মদ আরও বলেন, ‘কোনো ব্যক্তি যদি অন্যায় করে তাকে শাস্তি দেওয়ার জন্য প্রশাসন রয়েছে। প্রশাসন যদি তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা না করতে পারে, তাহলে আপনারা সংশ্লিষ্ট থানা ঘেরাও করুন, সংশ্লিষ্ট প্রশাসনের দফতর ঘেরাও করুন। কেউ আইন হাতে তুলে নেবেন না।’

উপদেষ্টাদের পদত্যাগের বিষয়ে তিনি বলেন, ‘যেখানে যেখানে তাদের কিছু করার সুযোগ ছিল, সেখানে তারা ব্যবস্থা গ্রহণ করে নাই।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহের ফুলপুরে সংস্কারের অভাবে বিধ্বস্ত সড়ক যোগাযোগ, জনদুর্ভোগ চরমে

দেশবাসীকে সজাগ থাকার আহ্বান ডাকসু সম্পাদকের, স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগ দাবি

আপডেট সময় : ০১:১৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫