ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর জারিকৃত সুনামি সতর্কতা প্রত্যাহার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৫৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

জাপানের উত্তর-পূর্বাঞ্চলে শুক্রবার (১২ ডিসেম্বর) ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর জারি করা সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়েছে। দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ) এ কথা বলেছে।

প্রাথমিক যাচাইয়ে, ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৭ বলে জানিয়েছিল জেএমএ।

স্থানীয় সময় সকাল ১১টা ৪৪ মিনিটে আওমোরি উপকূলে ২০ কিলোমিটার ভূগর্ভে ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্র চার দিন আগে সোমবার, একই অঞ্চলে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছিল।

সোমবারের ভূমিকম্পের পর সরকার হোক্কাইদো থেকে টোকিওর পূর্বে চিবা পর্যন্ত বিস্তৃত এলাকায় বিশেষ সতর্কতা জারি করে জানায়, এক সপ্তাহের মধ্যে আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার সম্ভাবনা রয়েছে।

সূত্র: রয়টার্স

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর জারিকৃত সুনামি সতর্কতা প্রত্যাহার

আপডেট সময় : ১২:৫৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫