ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

ভোক্তা অধিকারের অভিযানে কেমিক্যাল কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

বগুড়া শহরের রাজাবাজারে ‘রুবেল কেমিক্যাল অ্যান্ড সিরামিকস’ নামে একটি প্রতিষ্ঠানের মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জনস্বার্থে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করা হয়।

মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও নিরাপদ খাদ্য অধিদফতর বগুড়া জেলা কার্যালয় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান ও নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল।

মেহেদী হাসান মঙ্গলবার বিকালে প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বগুড়া শহরের রাজাবাজারে মেসার্স রুবেল কেমিক্যাল অ্যান্ড সিরামিকস নামে প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখাসহ বিভিন্ন অভিযোগ পাওয়া যায়। মঙ্গলবার দুপুরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ আতর বিক্রি, আমদানি করা পণ্যে স্টিকার না থাকা, দেশি কেমিক্যাল মোড়কজাত করে বিদেশি কোম্পানির স্টিকার ব্যবহার, বিভিন্ন ব্র্যান্ডের স্টিকার স্থানীয় প্রতিষ্ঠানে বিক্রি করাসহ বিভিন্ন অপরাধ পাওয়া যায়।

দীর্ঘদিন ধরে গুরুতর এসব অপরাধ করা ভোক্তা অধিকার আইন ও নিরাপত্তা বিধিমালার স্পষ্ট লঙ্ঘন। এমন প্রতারণামূলক কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিষ্ঠানটি ক্রেতাদের নিয়মিতভাবে বিভ্রান্ত ও প্রতারিত করে আসছিল। নিশ্চিত হওয়ার পর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর বিভিন্ন ধারায় প্রতিষ্ঠানটির মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি জনস্বার্থে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করা হয়।

ওই কর্মকর্তা আরও জানান, জনগণের স্বাস্থ্যঝুঁকি তৈরি করে এমন কোনও প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না। বাজারে নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি বন্ধে জেলার বিভিন্ন বাজার ও উৎপাদন কারখানায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন– ক্যাবের সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহকারী শরিফুল ইসলাম। জেলা পুলিশের একটি চৌকস টিম অভিযানে সহায়তা করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটের আলোচিত জেলা প্রশাসক সারওয়ার আলমকে আকস্মিক প্রত্যাহার

ভোক্তা অধিকারের অভিযানে কেমিক্যাল কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৭:৩৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫